আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:৩৪ পূর্বাহ্ণ

আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ৪৬৫তম সভা গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে সভায় পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, পরিচালক খলিলুর রহমান, সেলিম রহমান, মাহবুব আহমেদ, হাফেজ মো. এনায়েত উল্লা, আহামেদুল হক, মোহাম্মদ আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, খাজা শাহরিয়ার, মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, পরিচালক (আইবিআরপিডি), বাংলাদেশ ব্যাংক, ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতাজকিয়া ও বন্ধনের ব্লাড গ্রুপিং ও চক্ষু পরীক্ষা ক্যাম্প
পরবর্তী নিবন্ধইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিদর্শন