তাজকিয়া ও বন্ধনের ব্লাড গ্রুপিং ও চক্ষু পরীক্ষা ক্যাম্প

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

শাহেনশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (.) পরিচালনাধীন সংগঠন তাজকিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এবং লিও ক্লাব অব চিটাগং বন্ধনের সহযোগিতায় ফটিকছড়ি আজিমনগরে মাদ্রাসাগাউসুল আজম মাইজভাণ্ডারীতে ছাত্রছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত উক্ত ক্যাম্পে প্রায় ছয় শতাধিক ছাত্র ছাত্রীকে সেবা প্রদান করা হয়। চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল ড.আবুল কালাম, তাজকিয়ার সভাপতি মোহাম্মদ রমিজ আলী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ জিহাদ, জয়েন্ট সেক্রেটারি ইরফান হাসান, লায়ন আবুল খায়ের, লিও আজমাইন আদিল চৌধুরী, নুর মোহাম্মদ, মোহাম্মদ সজিব হোসেন প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং জানা অতীব জরুরী। সেই সাথে তাদের চোখের পরীক্ষা করে সুস্থতা সম্পর্কে সম্যক ধারণা দেয়ার এই উদ্যোগ। আগামীতে বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে আইকিউএসির প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা