চুয়েটে আইকিউএসির প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ফাউন্ডেশন ট্রেইনিং ফর স্টাফ’ শীষর্ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.আবু সাদাত মুহাম্মদ সায়েম। এতে কী নোট স্পীকার ছিলেন রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ইউছুফ, একাডেমিক ও ছাত্রবৃত্তি শাখার সহকারী রেজিস্ট্রার মো. হায়াত আলী এবং আইআইসিটির সহকারী ডাটাবেজ প্রোগ্রামার সুমিত্রা দাশ গুপ্ত। আইইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মো. ইমরান হোসেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস্‌ ফাউন্ডেশনের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধতাজকিয়া ও বন্ধনের ব্লাড গ্রুপিং ও চক্ষু পরীক্ষা ক্যাম্প