আমিরবাগ আবাসিক এলাকায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

আমিরবাগ আবাসিক এলাকায় আয়োজিত রমজান স্পেশাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সি জে কে এস কাউন্সিলর মশিউল আলম স্বপন ও শফিউল আলম বাদশা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরবাগ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী এবং আবাসিক এলাকার সদস্য হাবিবুল্লাহ নাহিদ, রফিকুল ইসলাম, আবু তৈয়ব, হেলাল, টিটু, বিপ্লব এবং টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানের টিপু। টুর্নামেন্টের চার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে তৈয়ব–ফয়সাল জুটি, বিপ্লব–টিটু জুটি, শহীদ–নাহিদ জুটি এবং মোরশেদ–দেলোয়ার জুটি।

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ সাকিবকে স্মরণ করল কলকাতা নাইট রাইডার্স
পরবর্তী নিবন্ধপটিয়ায় অলনাইট ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন