আমির ভান্ডার দরবারে শাহাদাতে কারবালা মাহফিলের সমাপনী

| সোমবার , ২৯ জুন, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

পটিয়াস্থ আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গণে শাহাদাত এ কারবালা মাহফিল কমিটি আমির ভান্ডার দরবার শরীফের ব্যবস্থাপনায় আহলে বায়তে রাসুল(.)’র স্মরণে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের সমাপনী দিবস আল্লামা শাহসুফি মুহাম্মদ ছৈয়্যদ মামুনুর রশিদ আমীরভান্ডারীর (মা.জি..) সভাপতিত্বে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা শাহসুফি মুহাম্মদ ছৈয়্যদ শামুন রশিদ শাহ আমীরভান্ডারী। প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম। দরবারের শাহজাদাগণের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শাহসুফি সৈয়দ আসারার এ শাহ আমিরী, পীরজাদা সৈয়দ মুহাম্মদ শহীদুজ্জামান আমিরী, পীরজাদা সৈয়দ মুহাম্মদ ফজলুল হক আমিরী ফয়সাল। এতে প্রধান বক্তা ছিলেন নেছারিয়া আলীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। আলোচক ছিলেন ইসলামিক স্টাডিস সাউদার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ড. নুরুন্নবী আযহারী, চট্টগ্রাম রাঙ্গুনিয়া রাণীরহাট ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম বয়ানী, আমির ভান্ডার বায়তুন নুর জামে মসজিদের খতিব শায়ের মুহাম্মদ সেলিম রেজা কাদেরী। অতিথি ছিলেন হাজী মুহাম্মদ আবুল বশর, শফিকুল ইসলাম, মঈনুল আলম ছোটন, আবুল কাসেম, ইলিয়াছ চৌধুরী ভুট্টো, ইঞ্জিনিয়ার সিরাজুল হক আমিরী, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ইসহাক। পরিশেষে মিলাদ কিয়াম, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শাহাদাতে কারবালা মাহফিলের সমাপনী দিবস করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় অস্ত্রসহ দুই ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা
পরবর্তী নিবন্ধডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশনের বার্ষিক সভা