আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়ায় চবি’র পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা গতকাল মঙ্গলবার চবি জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন এবং উপউপাচার্য (প্রশাসন) ও চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ফুটবল টিমের ম্যানেজার প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান জালাল।

অনুষ্ঠানে বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক অর্জন করে বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করা বিজয়ী খেলোয়াড়দের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অতিথি এবং চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক, উপপরিচালকবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। এসময় কৃতী খেলোয়াড়বৃন্দ অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃতী ক্রীড়াবিদ তাইফুল আলম ফরাজী ও শ্রুতিরাজ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধফিনলে সাউথ সিটিতে সাব সকার টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধরোসারিওর বাড়িতে গেলেন মেসি