আনোয়ারায় সিইউএফএল বাজারে আগুন, পুড়ল ৩ দোকান

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:৪১ পূর্বাহ্ণ

আনোয়ারার রাঙাদিয়া সিইউএফএল বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১০ টায় ঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তরা হলেন, আবদুল কাদের (তেলের দোকান) শেখ ইমতিয়াজ রাসেল (মুরগির দোকান) ও একটি হার্ডওয়্যার এর দোকান পুড়ে যায়। ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়। স্থানীয়রা জানায়, রাতে তেলের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সিইউএফএল ও টানেল এর ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা সজীব জানায়, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধওহী ভিত্তিক জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানে পারদর্শী হতে হবে
পরবর্তী নিবন্ধশ্রমিক শ্রেণির অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে