রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেছেন, ওহী ভিত্তিক জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানে পারদর্শী হতে হবে। ইসলাম শুধু দ্বীনী জ্ঞান নয়, বরং জাগতিক প্রয়োজনীয় জ্ঞান অর্জনকেও উৎসাহিত করে। তিনি বলেন, ওহী ভিত্তিক জ্ঞান মানুষকে পরকালের জন্য প্রস্তুত করে, আর আধুনিক বিজ্ঞান দুনিয়াতে জীবনযাত্রাকে উন্নত ও সহজতর করে, আর এই দুইয়ের সংমিশ্রণেই একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব। তিনি গতকাল বুধবার বায়তুশ শরফ আদর্শ মাদ্রাসার কামিল ১ম বর্ষের ছাত্রদের ছবক প্রদানকালে উপরোক্ত কথা গুলো বলেন। ‘সুনান আত তিরমিযি’ থেকে পাঠদান করতে গিয়ে রাহবারে বায়তুশ শরফ বলেন, হাদিসের জগতে মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক জ্ঞানার্জন করতে হবে। সুতরাং হাদিস শিক্ষার মাধ্যমে একজন মুমিন নবীর (সা.) আদর্শ, সুন্নত এবং জীবনপদ্ধতি জানতে পারে, যা অনুসরণ করা প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব বা অপরিহার্য। অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহর সভাপতিত্বে ও মাওলানা জায়নুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ প্রভাষক মুস্তাফিজুর রহমান, নেওয়াজ শরীফ। প্রেস বিজ্ঞপ্তি।













