আনোয়ারায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল

| শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম (রাদ্বিয়াল্লাহু আন্‌হুর) স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদের আওতাধীন ১৩৩ নং আনোয়ারা গহিরা শাখার উদ্যোগে গতকাল ৩নং রায়পুর ইউনিয়নের অন্তর্গত আফাজিয়া রহমানিয়া দরবার শরীফের মসজিদ (প্রকাশ বুড়া হুজুরের মসজিদ) এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মুহাম্মদ আবুল হাশেমের (বাবু) সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন সৈয়দ মাওলানা মুহাম্মদ রেজাউল করিম রেজভী। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন ও মাওলানা শেখ মুহাম্মদ মুনির। মাহফিলে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ নবী হোসেন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবদুন নূর, মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ হেলাল, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ তৌহিদুল আলম, মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। মাহফিলে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজমের (রাদ্বিয়াল্লাহু আনহু) ফুয়ুজাত কামনা ও মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এর হায়াতে খিজরী, রোগমুক্তি কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ এমদাদীয়া কেন্দ্রীয় কমিটির সভা
পরবর্তী নিবন্ধআরও ৩ বছরের জন্য এফএও কাউন্সিলের সদস্য বাংলাদেশ