আনোয়ারায় বিশেষ অভিযানে ৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:৩৪ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে গতকাল শনিবার দুপুরে বিশেষ কম্বিং অপারেশন অভিযানে ১০টি অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।
পরে এসব জাল আগুনে পুড়ানো হয়। আনোয়ারা উপজেলা মৎস্য অফিস ও সাঙ্গু কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল হক, বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু সিজি স্টেশন পেটি অফিসার আরশাদুল ইসলাম, এফ.এ জাহেদ আহমেদ, মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএরশাদের অসমাপ্ত স্বপ্নপূরণে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধমুশতারী শফী ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আপসহীন