আনোয়ারায় বরুমচড়া আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় মাদকের বিরোধে সচেতনতা বাড়াতে ‘মাদক কে না বলি মাদক মুক্ত বরুমচড়া গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার বরুমচড়া ইউনিয়নে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় মাঠে ব্যবসায়ী আরিফ মহিউদ্দিন সিকদারের পৃষ্ঠপোষকতায় বরুমচড়া যুব সমাজের ব্যানারে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাফর–আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ সিকদার। বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসক লক্ষী পদ দাশ। উদ্বোধনী খেলায় ১ নং ওয়ার্ড একাদশ ১–০ গোলে ৪ নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে।

অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ইসলাম মিয়া, মোহাম্মদ ইব্রাহীম,মোহাম্মদ ইদ্রিস,নাজিম উদ্দিন, আতিকুর রহমান আতিক, মঈন উদ্দিন মাঈনু, আইয়ুব খান,আবু ছিদ্দিক সিকদার, গিয়াস উদ্দিন মুন্না, নুর খান,মো. সায়মন,আরিফ,সাকিব, জুয়েল, মুহিদ, জাবেদ, নেজাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে
পরবর্তী নিবন্ধকমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের