আনোয়ারায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, রানা সদ্দার ও কালু সদ্দারকে একমাস বিনাশ্রম কারাদণ্ড এবং মো. নাছির ও সজল ঘোষকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দীপক ত্রিপুরা জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।









