আনোয়ারায় এক কিশোরীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগে ইয়াছিন আরাফাত (২০) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
গত ১৭ জুন বারশত ইউনিয়নের বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি মুরগির ফার্মে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় কিশোরীর পিতা থানায় মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ওই কিশোরী বিদ্যালয়ে আসা যাওয়ার সময় অভিযুক্ত ইয়াছিন আরফাত (২০) তাকে বিভিন্ন সময়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। কিশোরী রাজী না হওয়ায় ঘটনার দিন কোচিং সেন্টারে যাওয়ার সময় অভিযুক্ত সকাল ৮টার দিকে জোরপূর্বক ভয় দেখিয়ে বিদ্যালয়ের পেছনে মুরগির ফার্মে নিয়ে ধর্ষণের চেষ্ঠাকালে স্থানীয়দের সহায়তায় কিশোরীকে উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।










