আদ্যাপীঠ উৎসব উদযাপন পরিষদের সভা

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

রাউজানের উত্তর গুজরা অন্নদাঠাকুরের ১৩৪ তম আবির্ভাব উৎসব উদযাপন পরিষদের এক সভা গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। রাউজান আদ্যাপীঠ প্রাঙ্গণে এই সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বরুন মজুমদার। ট্রাস্টি কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল কান্তি কর, প্রদীপ চৌধুরী, অনিল বিশ্বাস, কাজল কর, বিজয় বিশ্বাস বিশু, শিবু খাস্তগীর, তপন বিশ্বাস, রাজন সেন, পল্লব বিশ্বাস, সুপন বিশ্বাস, রাকেশ সরকার, লিমন ঘোষ, সত্যজিৎ চক্রবর্তী, বিধান দাশ প্রমুখ। সভায় আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও লোকজ মেলা আয়োজনের জন্য বিভিন্ন উপ–পরিষদ গঠন করা হয়। এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব গড়তে হবে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন