আজ সাংবাদিক হাবিবুর রহমান খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী

| মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

দৈনিক সেবক–এর প্রতিষ্ঠাতা সম্পাদক হাবিবুর রহমান খানের ৩৮তম মৃত্যুবাষিকী আজ। ১৯৮৫ সালের এদিনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। দু’যুগেরও অধিক সময় তিনি সাংবাদিকতা পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পেশাগত জীবনে তিনি দৈনিক আজাদীর প্রথম বার্তা সম্পাদক, দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক, ইস্টার্ন এক্সমিনারের বার্তা সম্পাদক, দৈনিক আজানের সম্পাদক, ডেইলি ইউনিটির বার্তা সম্পাদক, সপ্তাহিক সমাজ–এর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও ডেইলি লাইফ, সাপ্তাহিক ইলাস্ট্রেটেড উইকলি অব বাংলাদেশ ইত্যাদি পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সাংবাদিক হাবিবুর রহমান খান ৬০ এর দশকের প্রথম দিকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি তৃতীয় শ্রম আদালতের সদস্য ছিলেন। ১৯৩০ সালে পটিয়ার ওকন্যারা গ্রামে হাবিবুর রহমান খান জন্মগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকরি দেয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ
পরবর্তী নিবন্ধহযরত শাহ আমানত খানের (রহ.) ওরশ সম্পন্ন