হযরত শাহ্সুফি আমানত খাঁন (রহ.)’র ২৬০ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে হযরত শাহ সুফি আমানত খাঁন (রহ.) ফাউন্ডেশন ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের ব্যবস্থাপনায় ফ্রি খতনা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মো: হাবিব উল্লাহ খাঁন মারুফ শাহ্ আল আমানতী (মা.জি.আ.)’র তত্ত্বাবধানে সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত শাহ আমানত খাঁন (রহ.)’র দরগাহ শরীফে দেশের শীর্ষস্থানীয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা ক্যাম্পে চিকিৎসা প্রদান, খতনা ও ওষুধ বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান মেহমান থাকবেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন, বিশেষ মেহমান থাকবেন সাঈদ আল নোমান এমিপসহ অসংখ্য পীর মাশায়েক, উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।













