মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ও হালাল টি ব্র্যান্ড টিলাইভ, বিশ্বব্যাপী ৯০০টিরও বেশি আউটলেটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের বাজারে টিলাইভের আনুষ্ঠানিক যাত্রার অংশ হিসেবে গত ৮ অক্টোবর ঢাকার বনানী ও গুলশানে দুটি আউটলেটের উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে টিলাইভের উদ্বোধন হচ্ছে আজ বৃহস্পতিবার। নগরীর দক্ষিণ খুলশীস্থ সিপিডিএল রহিম প্লাজায় আরবান টেরেস ফুড কোর্টে আজ বিকেল ৫টায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্র্যান্ডটির নতুন আউটলেট উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামে নিযুক্ত মালয়েশিয়ার অনারারি কনসাল মোহাম্মদ আখতার পারভেজ। বিশেষ অতিথি থাকবেন সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান এবং বারকোড গ্রুপের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক। সম্মানিত অতিথি থাকবেন–জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), চট্টগ্রামের সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত এবং বাংলাদেশ–মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ বকর। উপস্থিত থাকবেন–টিলাইভ বাংলাদেশের পরিচালনাকারী প্রতিষ্ঠান এঅ্যান্ডআই ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক আশমিতা ইরাদ আলী এবং টিলাইভ মালয়েশিয়ার সদর দপ্তরের প্রতিনিধি খায়রুল আনোয়ার।
বাংলাদেশের সমৃদ্ধ চা–সংস্কৃতির সঙ্গে আধুনিক লাইফস্টাইল, উদ্ভাবনী স্বাদ এবং নতুন প্রজন্মের পছন্দকে একত্রিত করে একটি সমসাময়িক বেভারেজ অভিজ্ঞতা তৈরি করাই টিলাইভ বাংলাদেশের অন্যতম লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।












