আজ সোমবার কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও এ্যাডব্যাংক এর স্বত্বাধিকারী সাংবাদিক মরহুম এস. এম জাহেদুল হকের ২য় মৃত্যুবার্ষিকী।
তাঁর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ কবর জিয়ারত, চট্টগ্রাম তানজিমুর মোছলেমীন এতিমখানা, ১৯ শাহ আমানত দরগা লেইন এ বাদ আছর খতমে কোরআন, দোয়ায় মাহফিল ও বাদ এশা এতিমদের মধ্যে তবারক বিতরণের ব্যবস্থা করেছে কিডনি রোগী কল্যাণ সংস্থা। উক্ত মাহফিলে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনার জন্য উদাত্ত আহবান জানান সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক, সিনিয়র সহসভাপতি এডভোকেট জিয়া হাবীব আহ্সান, সহ সভাপতি কাজী আশরাফুল হক জীবন ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ।
উল্লেখ্য, এস. এম জাহেদুল হক ২০২৪ সালে এ দিনে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে ইহধাম ত্যাগ করেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি দূরারোগ্য কিডনি রোগীদের সেবায় কাজ করে যান। চট্টগ্রাম অসহায় দুঃস্থ কিডনি রোগীদের ডায়ালাইসিস সংকট নিরসনে এবং কিডনি রোগীদের দ্রুত চিকিৎসা ব্যয় আধুনিক হাসপাতাল সেন্টার লক্ষ্যে ২০১৯ সালে কিছু সম্মানিত নাগরীকদের নিয়ে কিডনি রোগী কল্যাণ সংস্থা গঠন ও প্রতিষ্ঠা করেন। দৈনিক আজাদী পরিবার সহ কিছু মানবিক চেতনার মানুষ এতে সম্মত হন। ১০০ শয্যা কেপিডব্লিউএ– এম. এ মালেক ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে উক্ত হাসপাতাল প্রতিষ্ঠায় কার্যক্রম তিনি চালু করে যান। প্রেস বিজ্ঞপ্তি।









