আইআইইউসিতে জাতীয় বাজেট নিয়ে সেমিনার

| সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আইআইইউসিতে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়েল সেমিনার হলে জাতীয় বাজেট (২০২৬২৭) নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আয়োজন করে ব্যবসায় প্রশাসন বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন প্রোভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী ও ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া। প্রধান অতিথি বলেন, বাজেট বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আলী আজাদী বলেন, দেশের উচ্চশিক্ষা খাতকে আরো শক্তিশালী করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় সরকারি সহায়তা প্রদান করা উচিত। আলোচক হিসেবে বক্তব্য রাখেন পদ্মা অয়েল পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অডিট) মো.শফিউল আজম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. নেজামুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের লেকচারার মোহাম্মদ রাকিবুল হাসান। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল্লাহিল মামুনের সভাপতিত্বে সেমিনারে বাজেটের বিভিন্ন দিক, সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব এবং ব্যবসাবাণিজ্যের ওপর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মো. বাশারাত হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধমাদক নিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ