ফিরিঙ্গিবাজার এয়াকুব নগরের দোভাষ পরিবারের সন্তান, মরহুম আবদুল মজিদ দোভাষের ৬ষ্ঠ পুত্র, ফিরিঙ্গি বাজার আওয়ামী লীগ নেতা, চট্টগ্রাম থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান মহাসচিব আবদুল মাবুদ দোভাষ আর নেই। গতকাল সোমবার সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ জোহর ফিরিঙ্গিবাজার জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, মরহুম আবদুল মাবুদ দোভাষ বাংলাদেশ মানবাধিকার কমিশন কোতোয়ালী থানা শাখার সভাপতি এবং ফিরিঙ্গিবাজারের প্রগতি সংঘের উপদেষ্টা ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










