অ্যাভাঁগার্ডের নাটক ফায়ার আজ ও টেকনিক্যাল প্রবলেম কাল

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নাট্যসংগঠন অ্যাভাঁগার্ডের নিয়মিত প্রযোজনার ধারাবাহিকতায় জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে আজ শুক্রবার বিকেল ৪.১৫টায় ও সন্ধ্যে ৭.১৫টায় ‘ফায়ার’ ও আগামীকাল শনিবার সন্ধ্যে ৭.১৫টায় মঞ্চস্থ হবে নাটক ‘টেকনিক্যাল প্রবলেম’। সম্পূর্ণ ইংরেজি ভাষার নাটক ‘ফায়ার’। প্রকৃতি ধ্বংস, পরিবেশগত বিপর্যয়, মানবিক সংকট ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত নাটকটির পাণ্ডুলিপি লিখেছেন সুমন টিংকু। পরিকল্পনা ও নির্দেশনায় শামসুল কবির লিটন। অভিনয়ে রয়েছেন শামসুল কবির লিটন, সুমন টিংকু ও রহিমা খাতুন লুনা। টিকিট নাটক শুরুর পূর্বে কাউন্টারে পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্ট
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.২৩ কোটি টাকা