মাহবুবুল খালিদের কথা ও সুরে গাইলেন আসিফ আকবর

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৮:৪৮ পূর্বাহ্ণ

গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে এবার কণ্ঠ দিলেন বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন মাহবুবুল খালিদ। খবর বাংলানিউজের।

রোমান্টিক আবহের গানটিতে প্রেম, রূপ আর মুগ্ধতার কথা উঠে এসেছে দারুণ সব লোকজ শব্দের বুননে। প্রিয় মানুষের সৌন্দর্যে মুগ্ধ এক প্রেমিকের অনুভূতি প্রকাশ পেয়েছে গানের কথায়। গানের কয়েকটি পংক্তি এমন, ‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে। খুব শিগগিরই গানটির সংগীতচিত্র প্রকাশিত হবে খালিদ সংগীত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। এরই মধ্যে একই নামের ওয়েবসাইটে গানটির অডিও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে নিয়মিত সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন মাহবুবুল খালিদ।

তাঁর লেখা গান নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি খালিদ সংগীত ব্যানারে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছে চট্টগ্রামের ব্যান্ড টিম বৃষ্টি