রাউজান নোয়াপাড়া এলাকার বাসিন্দা সমাজসেবী মুহাম্মদ ইসহাক (৭৫) গত ১৯ অক্টোবর রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
প্রসঙ্গত, মুহাম্মদ ইসহাক দৈনিক আজাদীর কম্পিউটার বিভাগের ইনচার্জ মুহাম্মদ আজগর আলী সোহেলের শ্বশুর। তার মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।








