দেশ বরণ্য শিক্ষাবিদ ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,অসংখ্য শিক্ষার্থী ও খেলোয়াড় তৈরির কারিগর মরহুম প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কবর জেয়ারত করা হয়। চন্দনপুরা হযরত মিসকিন শাহ্ মাজার কবরস্থানে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় মরহুমের কবর জেয়ারত ও পুস্পস্তবক অর্পণ করেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর সম্পাদক রুশো মাহামুদ, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা ভারপ্রাপ্ত সম্পাদক মো. তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, যুগ্ম সম্পাদক মো. ফরিদ আহমেদ, কোষাধ্যক্ষ নওশাদ আলম চৌধুরী, মরহুমের পুত্র ডা. ইশতিয়াক আজিজ খান,নির্বাহী সদস্য ইবাদুল হক লুলু,আ ন ম ওয়াহিদ দুলাল, মোহাম্মদ নাসির মিঞা, মাহাবুব আলম মুকুল, আবদুল গফুর পন্টিং,ওয়ালিউল আবেদীন সাকিল, এম এ মুসা বাবলু,কাবাডি কমিটির সম্পাদক মো. হারুন অর রশীদ, বীচ ভলিবল কমিটির সম্পাদক মো. সাইফুল আলম খান, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক মো. আইনুল কবির জিতু, কাবাডি কমিটির সদস্য মো. মোশাররফ হোসেন, মো. আব্বাস, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক মো. জহির ও সহকারী অফিস সচিব আবুল বাশার রাব্বি প্রমুখ। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।












