অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে শিশু ও নবজাতকের জন্য আধুনিক রিসাসিটেশন কক্ষ উদ্বোধন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরীর অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে শিশু ও নবজাতকের জন্য গতকাল আধুনিক পেডিয়াট্রিক ও নিওনেটাল রিসাসিটেশন কক্ষ উদ্বোধন করা হয়েছে।। নতুন এই বিশেষায়িত কক্ষে রয়েছে নিওনেটাল রিসাসিটেশন বেড উইথ রেডিয়েন্ট ওয়ার্মার, পেডিয়াট্রিক ইমার্জেন্সি বেড, নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর, মাল্টিপ্যারামিটার মনিটর, অক্সিজেন ও সাকশন সুবিধা, অ্যাডভান্সড এয়ারওয়ে ম্যানেজমেন্ট ইকুইপমেন্ট এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ ও সরঞ্জামসমৃদ্ধ ক্রাশ কার্ট ও ডিফিব্রিলেটর। এই কক্ষে গুরুতর শ্বাসকষ্ট, শ্বাসপ্রশ্বাস বা হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া, খিঁচুনি, গুরুতর সংক্রমণ, তীব্র অ্যালার্জি, রক্তচাপ ও রক্তে শর্করা কমে যাওয়া, পানিশূন্যতাসহ বিভিন্ন সংকটাপন্ন অবস্থায় শিশু ও নবজাতকদের দ্রুত জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব হবে। প্রয়োজনে এনআইসিইউ বা পিআইসিইউ’তে স্থানান্তরের আগে রোগীকে স্থিতিশীল করার ব্যবস্থাও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মো. আকরাম হোসাইন, ডা. রেজাউল করিম, ডা. ফারাহ চৌধুরী, ডা. হাসান জাহিদ, ডা. সাদিয়া আফরিন মনি ও ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ইনচার্জ ডা: সৌরভ সেন ইমু। এ ছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সিইও, সিএফও ও কোম্পানি সেক্রেটারি সি. এস. হেলাল উদ্দিন (এসিএ, এফসিসিএ), চিফ অব মেডিকেল সার্ভিসেস ডা. ফজলে আকবর চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক ডা. শাহেদ পারভেজসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক ও সহকর্মীরা। উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য, হাসপাতালের ১৮ শয্যাবিশিষ্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে রয়েছে দুটি পৃথক রিসাসিটেশন কক্ষ। একটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং অন্যটি শিশু ও নবজাতকের জরুরি চিকিৎসা ও শারীরিক অবস্থা স্থিতিশীল করার জন্য নির্ধারিত।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আইপিডিসি ফিন্যান্সের ফেলোশিপ সভা
পরবর্তী নিবন্ধসকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়ে উঠবে বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ