সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় উত্তর কাট্টলী এইচ এম ভবন চত্বরে গতকাল শনিবার অসুস্থ, অসহায় ও বয়স্কদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র এম মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্ট পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। প্রধান অতিথি বলেন, দুস্থ, অসহায়, গরিব বয়স্ক অসুস্থ মানুষ অর্থ সংকটের কারণে নিয়মিত চিকিৎসা করাতে পারেনা। যার ফলে তারা নানান রোগ ব্যাধিতে ভোগেন। তাঁদের জন্য আমাদের এই উদ্যোগ। গত মাস থেকে নিয়মিত তালিকাভুক্ত কাট্টলীর অসুস্থ অসহায় বয়স্কদেরকে চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম চলছে। এতে উপস্থিত ছিলেন ট্রাস্ট উপদেষ্টা সাইফুদ্দিন সাকি, আবদুল্লাহ আল হারুন, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













