চিটাগাং সিনিয়রস’ ক্লাবের উদ্যোগে সিনিয়রস বেকহাউজের উদ্বোধন

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

সম্প্রতি চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেড”এর উদ্যোগে এবং সাবেক সভাপতি মরহুম সুলতান আহমেদের পরিবারবর্গের সহযোগিতায়, ক্লাব মেম্বারদের অংশগ্রহণে ক্লাবে নতুন সেকশন “সিনিয়রস বেকহাউজ” এর উদ্বোধন করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট ডাঃ বিশ্বনাথ দাশ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে সূচনা করেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়াও উক্ত বেকহাউজ প্রতিষ্ঠায় সাবেক প্রেসিডেন্ট মরহুম সুলতান আহমেদের পরিবারবর্গকে অংশগ্রহণে সুযোগ প্রদান করায় মরহুমের পক্ষে উনার নাতনি সৈয়দা জেবিন আহমেদ বর্তমান প্রেসিডেন্ট ও কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট– এম.এ. কবির মিল্কী, কমিটি মেম্বার ফাতেমা ফেরদৌস (তন্নী), ডাঃ মেজবাহ উদ্দিন আহম্মদ, এডঃ খলিল আহাদ মোস্তফা আনোয়ার চৌধুরী, এস এস জুবায়ের আহমেদ এবং উত্তম কুমার তালুকদার। উক্ত নতুন সেকশনের দায়িত্বে ছিলেন মেম্বার–ইনচার্জ এস এস জুবায়ের আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্ট এডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডাঃ মোহাঃ ইকবাল হোসেন, মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, ফিরোজ আহম্মদ, এম.আর. দে (এফসিএ), মোঃ আবুল বশর, ইঞ্জিঃ পরিমল কান্তি চৌধুরী, ক্যাপ্টেঃ আমিরুল ইসলাম, মোঃ গিয়াসউদ্দিন, কাজী মাহ্‌মুদ ইমাম (বিলু), মোঃ জাহিদুল ইসলাম (মিরাজ), মোঃ মোশারফফ্‌ হোসেন (মিন্টু), দেবাশিষ পালিত, অজিত কুমার দাশ ও অন্যান্য মেম্বারবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজিয়েটের ১৯০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব ২৫-২৬ ডিসেম্বর