ডায়াবেটিস নিয়ন্ত্রণে পরিবর্তন আনতে হবে লাইফ স্টাইলে

মা ও শিশু হাসপাতালে গোলটেবিল বৈঠকে বক্তব্য

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের উদ্যোগে গতকাল বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে হাসপাতালের কনফারেন্স রুমে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডা. মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ। অনুষ্ঠানে বিশ্ব ডায়াবেটিস দিবসের মূল্য প্রতিপাদ্য বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. শাহরিয়ার মিলন। এবারের ডায়াবেটিস দিবসের মূল প্রতিপাদ্য বিষয় : ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।

প্রফেসর ডা. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ডায়াবেটিস বর্তমানে সারা বিশ্বে একটি মহামারি আকার ধারণ করেছে। তিনি ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের জন্য জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এজন্য প্রথমেই আমাদের লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। ডায়াবেটিস রোগের চিকিৎসা যাতে সহজলভ্য হয় এবং রোগীরা যাতে ইনসুলিন ফ্রিতে পায় এজন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, বেসরকারি পর্যায়ে চিকিৎসাসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আজ সারা দেশে ব্যাপকভাবে সমাদৃত। এটি চিকিৎসাসেবায় চট্টগ্রামবাসীর আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল হাসপাতাল ও মেডিকেল কলেজ মা ও শিশু হাসপাতালকে অনুসরণ করছে। মা ও শিশু হাসপাতাল যদি এন্ডোক্রাইন ইনস্টিটিউট করার উদ্যোগ নেয় তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর বলেন, মা ও শিশু হাসপাতালের সাথে আমার আত্মার সম্পর্ক। আমার চিকিৎসার জন্য আমি এই হাসপাতালে স্বস্তি বোধ করি। সম্প্রতি আমার অপারেশনও এই হাসপাতালে করিয়েছি। করোনাকালে কঠিন সময়ে আমি এখানে চিকিৎসাসেবা নিয়েছি। এই হাসপাতালের সাথে আমার এবং আজাদী পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। দৈনিক আজাদীর পক্ষ থেকে ক্যান্সার হাসপাতাল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।

গোলটেবিল বৈঠকে প্যানেল অব এক্সপার্ট হিসেবে বিশেষজ্ঞ মতামত ও আলোচনা করেন হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. জালাল উদ্দিন, অবস অ্যান্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. তাহেরা বেগম, শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. আনোয়ারুল আজিম, চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুন্নাহার বিনতে মান্নান, গ্যাস্ট্রোএন্টারলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন শাহেদ, নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুশমিলা ফেরদৌস, এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আবু বক্কর, বেক্সিমকো ফার্মার অ্যাসিসটেন্ট সেলস ম্যানেজার সঞ্জিব কুমার মজুমদার ও ব্র্যান্ড এক্সিকিউটিভ আকিব ইবনে আজাদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, ডোনার সদস্য মো. হারুন ইউসুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আবুল হাশেম, চমাশিহা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) মো. রফিকুল আলম, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ–পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী ও সহযোগী অধ্যাপক (শিশু স্বাস্থ্য) ডা. রানা চৌধুরী।

দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু স্বাস্থ্য বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. লিনা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধসব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি
পরবর্তী নিবন্ধআগামী প্রজন্মের জন্য সুস্থ ও বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে চাই