নগরীর কোতোয়ালী ও খুলশীতে অভিযান চালিয়ে অর্থঋণ মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গতকাল এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন, কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার বাটালী রোডের বাসিন্দা সুমন বৈদ্য এবং তার স্ত্রী ফাল্গুনী বৈদ্য।পুলিশ জানায়, অর্থঋণের মামলায় তিন মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজায় ওয়ারেন্টভূক্ত আসামি ছিলেন দুইজন। কোতোয়ালী থানার একটি টিম একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।













