তোমার প্রেমের পরশ ছোঁয়ায়,
জাগ্রত কর অন্তর,
প্রসারিত কর হৃদয়ের দ্বার,
অন্তরে দাও স্নিগ্ধতা,
হে চির মহান দাতা।
সদা রেখ এ মনে,
তোমার অনুভব
সে অনুভবের ছোঁয়া যেন লাগে,
সৃষ্টির পরতে পরতে,
হে চির মহান প্রেমসম্রাট !
তোমার প্রেমের প্রদীপ শিখা,
জ্বেলে উঠুক মানব মনের গহিনে,
তোমার প্রেমের অভিষেক হোক,
সারা ভুবন জুড়ে,
তোমারই পরম প্রেমের পরশ ছোঁয়ায়,
আমরা যেন খুঁজে পাই আমাদের স্বরূপ।












