প্রিয়তম,
ধরো কোনো এক বৃষ্টিভেজা রাত,
আমি বসে আছি জানালার পাশে নিঃশব্দ অবসাদ।
ইচ্ছে করছে হাতে নিই বাগানের শ্রেষ্ঠ গোলাপ,
মাতাল হই তার সুবাসে, হারাই রূপকথার আলাপ।
হতে চেয়েছিলাম তোমার গল্পের শ্রেষ্ঠ প্রেমিকা,
তোমার কল্পনার আকাশে হবো রঙিন প্রতিচ্ছবি আঁকা।
আমাদের ঘর হবে, জমবে মায়ার সংসার,
বয়স বাড়বে, তবু থাকবে ভালোবাসার অধিকার।
অভিমানের অশ্রুগুলো ঝরবে তোমার বুকে,
ভালোবাসা হয়ে ফিরবে আবার মধুর সুখে।
সন্ধ্যাদীপের আলোয় একই টেবিলের পাশে,
উপন্যাস পড়বো দুজন নীরব ভালোবাসার আবেশে।
কখনো চোখে চোখ রেখে লিখবো প্রেমের কবিতা,
ছন্দে ছন্দে হারাবো দুজন আমাদেরই পৃথিবীটা।









