অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট আবেদন

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল রোববার রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাই কোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার দিন রেখেছে। জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদ এ রিট আবেদেন করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। খবর বিডিনিউজের।

পরে এম কে রহমান সাংবাদিকদের বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসে দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্ছনীয়। যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো করতে না পারে। আদালত শুনেছেন। অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন।’

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের তিন দিন পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের পর বিএনপি ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করলে অন্তর্বর্তী সরকার বিদায় নেয়। রিট আবেদনকারী আইনজীবী মহসিন রশিদ বলেন, ‘যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। টোটাল তদন্ত কীভাবে হবে সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেনআমি একটু জেনে আসি। অর্থাৎ উনি ইনস্ট্রাকশান নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশান নিয়ে আসুক।’

পূর্ববর্তী নিবন্ধসমবায় সমিতির সাথে প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা গেলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে
পরবর্তী নিবন্ধআমরা দল মত নির্বিশেষে সকলের হয়ে দায়িত্ব পালন করতে চাই