আন্দরকিল্লাস্থ দি চিটাগাং আর্বান কো–অপারেটিভ সোসাইটির কল্যাণ তহবিল থেকে সমিতির সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির বলেছেন, বর্তমানে সারাদেশে এক লক্ষ পঁছাত্তর হাজার সমবায় সমিতির মধ্যে এক কোটি পঁচিশ লক্ষ সদস্য রয়েছে এবং তাঁদের পরিবারের সদস্য সহ প্রায় পাঁচ কোটি জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমবায় সমিতির সাথে সম্পৃক্ত রয়েছে। এই জনগোষ্ঠিকে সমবায় সমিতির কার্যক্রমের সাথে যুক্ত করা গেলে দেশের আর্থ–সামাজিক উন্নয়ন ঘটবে। তিনি আরো বলেন– বর্তমান সমিতিরগুলো সমবায়ের মূল আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হয়েছে। সমবায় হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজিকে একত্রিত করে নিজেদের ভাগ্য উন্নয়ন ও আত্ম–কর্মসংস্থান সৃষ্টি করা। তিনি গতকাল রোববার আর্বান সেন্টার মিলনায়তনে সমিতির সভাপতি অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের যুগ্ম–নিবন্ধক তোফায়েল আহমদ, চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের বিভাগীয় যুগ্ম–নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা, চট্টগ্রাম জেলা সমবায়ে কর্মকর্তা মোসলেহ উদ্দিন, উপ–সহকারী নিবন্ধক গাজী মু. ওমর ফারুখ চৌধুরী ও কোতোয়ালী থানা সমবায় অফিসার আবু বকর। উপস্থিত ছিলেন ইন্দু নন্দন দত্ত, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার শ্যামল কুমার পালিত, প্রকৌশলী বিপ্লব দাশ, রুনু ভট্টচার্য্য, সত্যজিৎ পালিত, সুমিত্র শংকর আইচ, উজ্জ্বল কান্তি চৌধুরী, শ্যামল কান্তি চৌধুরী, অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য্য, বিশ্বজিৎ পালিত, হরিপদ চৌধুরী বাবুল প্রমুখ। এতে সমিতির ৪২জন সদস্যদের মাঝে কল্যাণ তহবিল হতে মোট ২,১০,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













