মানব সেবা ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ

ফ্রি চিকিৎসা ক্যাম্পে আবুল হাশেম বক্কর

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

হযরত শাহ আমানত খান (রহ.)’র ২৬০তম ওরশ উপলক্ষে হযরত আমানত খান (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদা হাবিব উল্লাহ খান মারুফ শাহ’র নেতৃত্বে গরীব, দুস্থ, মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। গতকাল রোববার অনুষ্ঠিত ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন,মানব সেবা ধর্মীয়

কাজের গুরুত্বপূর্ণ অংশ। কর্মসূচির উদ্বোধন করেন সাজ্জাদানশীন শাহজাদা এনায়েত উল্লাহ খান। শাহজাদা সৈয়দ হাবিব উল্লাহ খান মারুফ শাহ’র সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. হারুন জামান, শাহজাদা মো. ফরিদ উদ্দিন খান, মাওলানা সউম আব্দুস ছামাদ। মোহাম্মদ মনিরুল কাদেরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শাহজাদা হাসান উল্লাহ্‌ খান, মুহাম্মদ আবু মুছা কাদেরী, মঈনুদ্দিন রাজীব,মোহাম্মদ মশিউর রহমান , সিফাত মোজাম্মেল, সাইফুদ্দীন মিহির, সায়মন, আখলাস উদ্দিন মেম্বার প্রমুখ। চিকিৎসা ক্যাম্প শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা.শাহীন আক্তার তালুকদার, ডা.রবিউল আহসান শাহিদী, ডা.ফারহান হাসিন হায়দার, ডা. সোমা বিশ্বাস, ডা. উম্মে ফাতেমা শেলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক সংগঠনের লেজুড়বৃত্তি করবে না
পরবর্তী নিবন্ধসমবায় সমিতির সাথে প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা গেলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে