পিডিবির অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর অজিত কুমার দত্ত (৯৩) নগরীর একটি বেসরকারি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১পুত্র, ২কন্যা, নাতি– নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার বোয়ালগাঁও গ্রামে। তিনি সপরিবারে দীর্ঘদিন ঘাটফরহাদবাগে বাস করছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











