চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে খুলশী থানা পুলিশ তাঁকে আটক করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে দৈনিক আজাদীকে বলেন, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে। পুলিশ এখনো সেখানে অভিযান পরিচালনা করছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে বলে জানান ওসি।
জানা যায়, ২০২০ সালের ৫ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হন চসিকের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী। তিনি সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মেয়ের স্বামী।












