বিশ্বজুড়ে কল্যাণ সাধনে কাজ করছে রোটারি ফাউন্ডেশন

রোটারি ফাউন্ডেশনের সেমিনারে বক্তারা

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

রোটারি ইন্টারন্যাশনাল ঘোষিত নভেম্বর দ্যা রোটারি ফাউন্ডেশন মাস উদযাপন উপলক্ষে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে এক সেমিনার ও মেজর ডোনার রিসিপশন গতকাল শনিবার ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়।

অনলাইনে যুক্ত হয়ে সেমিনারে মূল বক্তব্য পাঠ করেন ক্লাবের লার্নিং ফেসিলেটেটর মোহাম্মদ শাহজাহান।

মূল বিষয়ের উপর বক্তব্য রাখেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, আজিজুল গনি চৌধুরী, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, জামাল উদ্দিন সিকদার, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ মনসুর মিয়া, মোহাম্মদ ইকরাম পাশা, জাহাঙ্গীর আলম বাদশা, শেখ ফরিদ, মোহাম্মদ হান্নান, ফারিহা তাবাসসুম চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, সৈয়দা শামিমা আকতার, অ্যাড. মোহাম্মদ আইয়ুব আলী।বক্তারা বলেন, বিশ্বজুড়ে কল্যাণ সাধনে কাজ করছে রোটারি ফাউন্ডেশন। বিশেষ করে এই ফাউন্ডেশন বিশ্ব থেকে পোলিও রোগ নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে দীর্ঘদিন কাজ করে আসছে। রোটারি ফাউন্ডেশনে অর্থ প্রদান করে রোটারিয়ানরা বিশ্বব্যাপি মানব কল্যাণে নিজেদের উৎসর্গ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৭৫ জন কৃতী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে ৮, ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু