সবার আগে নিজের যত্ন নিন

নবাব হোসেন মুন্না | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

আজ সকালে অফিসে যাচ্ছি রাস্তায় জ্যামে বসে একটা অদ্ভুত উপলব্ধি হলো। চারদিকে হাজারো মানুষ ছুটছে। কেউ পরিবারের মুখে হাসি ফোটাতে, কেউ সন্তানের ভবিষ্যৎ গড়তে, আবার কেউ নিজের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে।

অথচ এই ছুটতে ছুটতে আমরা ভুলেই যাই, নিজের জন্যও একটু বাঁচতে হয়।

আপনার জীবনের গল্পটা হয়তো পুরোপুরি জানি না। কিন্তু আপনার হাসিমুখের আড়ালেও যে কত দায়িত্ব, কত পরিশ্রম আর কত না বলা ক্লান্তি রয়েছে, তা কিছুটা হলেও অনুভব করতে পারি।

তবে আপনি শেষ কবে নিজের আনন্দের জন্য একটা পুরো দিন কাটিয়েছিলেন, কোনো দায়িত্ব কিংবা দুশ্চিন্তা ছাড়া?

নিজের যত্ন নেবেন। কারণ আপনার ভালো থাকার ওপর নির্ভর করে আরও কিছু প্রিয় মানুষের ভালো থাকা।

পূর্ববর্তী নিবন্ধবৃদ্ধ বয়সে
পরবর্তী নিবন্ধমেইড ইন বাংলাদেশ!