কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৮ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ৬:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ থানার জালিয়াদ্বীপ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআটটি গুলির ক্ষত নিয়ে লোকালয়ে হাতি, ঢিল ছুড়ে তাড়াল মানুষ