বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র সেমিনার

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) আইকিউএসি’র উদ্যোগে ‘Exploring the Singnificance of Digital fashion Communication শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

গত ২৫ নভেম্বর সিবিইউএফটি হল রুমে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফডিটি বিভাগের লেকচারার জায়মান জান্নাত মীম। উপাচার্য প্রফেসর ড. মো.ওবায়দুল করিম প্রধান অতিথি ছিলেন। তিনি এ ধরনের সমসাময়িক প্রবন্ধের জন্য প্রবন্ধকারকে ধন্যবাদ জানান। মূল প্রবন্ধে তিনি ফ্যাশন হাউস, ইন্ডাস্ট্রি ও ব্যাকওয়ার্ড ফরোয়ার্ড শিল্প কীভাবে পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি করছে রিসার্চ অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরেন। টেকনো নধংবফ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্যাশন উদ্ভাবন, কমিউনিকেশন, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ ইত্যাদি আধুনিক ধ্যান ধারণা তাঁর আলোচনায় উঠে আসে। সেমিনারে আইকিউএসি পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদা, মডারেটর ও এফসিএফটি ফ্যাকাল্টির ডিন মোরশেদ মহিউদ্দিন আলোচক ছিলেন। উপস্থিত ছিলেন এফএফএডি ফ্যাকাল্টির ডিন মো.মশিউর রহমান, রেজিস্ট্রার ইনচার্জ সাইফুল আলম, বিভাগীয় প্রধান সাদিয়া আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী দুর্গাপাড়ায় দামোদর উৎসব