চন্দনাইশ উপজেলার বরমার বাইনজুরীতে ঐতিহ্যবাহী শ্রীশ্রী শুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির সাধারণ সভা গতকাল শুক্রবার সকালে অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন কমিটির সভাপতি হারাধন দেব। পরিষদের সহ–সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী সঞ্চালনায় সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক নিপেন্দু দত্ত। বার্ষিক আয়–ব্যয় হিসাব প্রদান করেন অর্থ সম্পাদক রাম প্রসাদ ভট্টাচার্য।
সভায় আরো বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ–সভাপতি অরুপ রতন চক্রবর্তী, প্রাক্তন সাধারণ সম্পাদক সুবল তালুকদার, পরিমল দেব, অমর কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল মহাজন, সাংগঠনিক সম্পাদক আশীষ দেব, সহ–অর্থ সম্পাদক কিরন তালুকদার, সিনিয়র সদস্য লায়ন ডা. কাজল কান্তি বৈদ্য, রুবেল দেব, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার ভবশংকর ধর, সমাজকল্যাণ সম্পাদক টিংকু ধর, কার্যকরী সদস্য রিশু মহাজন, নারায়ণ ধর, তপন দেব প্রমুখ। সভায় কমিটির উপদেষ্টা প্রয়াত দিপক দেব ও সদস্য তরুণ দেবের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করে শোক প্রস্তাব গৃহীত হয়।
এছাড়াও কমিটির চলমান উন্নয়নমুলক কার্যক্রম আরো গতিশীল করাসহ আসন্ন বার্ষিক দীঘির মেলা উদযাপন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











