রশিদ মিয়া ব্রিজের দুই পাশে সংযোগ সড়কের কাজ শুরু

মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুর সড়কের দুঃখ ঘুচবে

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

মহেশখালীর গোরকঘাটা–শাপলাপুর সড়কের দুঃখ রশিদ মিয়া ব্রিজের দুই পাশে সংযোগ সড়কের নির্মাণ কাজ অবশেষে শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহামুদ ডালিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঋত্বিক চৌধুরী, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, উপ–সহকারী প্রকৌশলী আল আমিন সরকার, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সিরাজুল মোস্তফা বাঁশি, সাবেক যুবদল নেতা জাহেদুল হক নাহিদ, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, রশিদ মিয়া ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের ভগ্নদশা নিয়ে দীর্ঘদিন ধরে ওই সড়কের চলাচলকারী সাধারণ জনতা ভোগান্তিতে ছিল। জনদুর্ভোগের বিষয়টি আমলে এনে স্থানীয় সংসদ সদস্য সেটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেন। সড়কের এই সংস্কার কাজ বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংক্রান্ত ভোগান্তি কমাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এলাকাবাসীর প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে সংযোগ সড়কের নির্মাণকাজ সম্পন্ন করা হবে। এতে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার আর্থসামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

পূর্ববর্তী নিবন্ধচীনে ট্রাম্প-পুতিন-শি শীর্ষ বৈঠক: কী অর্জিত হলো
পরবর্তী নিবন্ধএইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বা চাকরি ছাড়তে বলল আইবিএম