সুনসান সরণি খেলাহীন মাঠ
জলহীন হ্রদে কভু ভাসে না ভেলা
নিথর সাগরজল গতিহীন মেঘ
একা একা কখনো জমে না খেলা।
ঊর্ধ্বে আকাশ নিচে শুকনো বাতাস
জনহীন মাঠে কভু বসে না মেলা
নির্জন গলিপথে শিষ দিয়ে চলি
অকারণে কেটে যায় বেলা–অবেলা।
মানুষের মাঝে যদি বাঁচবার চাই
চাই সুখ ভালোবাসা হোক তা প্রলয়
স্বর্গ নরক টেনে যতই বলি
মানুষেরই মাঝে সুখ নির্জনে নয়।
অভিলাষী মনে যে ওড়ায় ফানুস
কৃষ্টির গলা টিপে বুকে চেপে পা
মনে রাখা ভালো তার হলে সে মানুষ
রাজত্ব রাজারই বটে মানুষের না।







