লাকী প্লাজা দোকান মালিক কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত মাসব্যাপী উইন্টার মেগা ফেস্টিভ্যাল গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি তাঁর বক্তব্যে ক্রেতা সাধারণ বিশেষ করে মহিলাদের পছন্দের মার্কেট হিসেবে লাকী প্লাজার ভূয়সী প্রশংসা করেন এবং ফেস্টিভ্যালের সাফল্য কামনা করেন। সমিতির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম চৌধুরী ফেস্টিভ্যাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ উপলক্ষে লাকী প্লাজায় এসে পুরস্কার গ্রহণের আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোসলেম উদ্দিন। শেষে মার্কেট কমিটি এবং অতিথিবৃন্দ ফিতা কেটে ফেস্টিভ্যাল উদ্বোধন করেন। উল্লেখ্য, ক্রেতাগণ প্রতি ৫০০ টাকার পণ্য ক্রয়ে ২টি ড্রয়ের মাধ্যমে পাবেন ৩ লক্ষাধিক টাকার গিফট ভাউচার। গিফট ভাউচারের মাধ্যমে বিজয়ী ক্রেতাগণ লাকী প্লাজার যে কোনো দোকান থেকে পণ্য ক্রয় করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।











