অভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি

মস্তিষ্কের টিউমার জয়

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:২৪ পূর্বাহ্ণ

মস্তিষ্কের টিউমার ও কেমোথেরাপির ধকল কাটিয়ে নয় মাস পর ফিরেছেন চেনা আঙ্গিনায়। ‘অংশীদার’ নাটকের অভিনয়ে দর্শকদের প্রশংসাও পাচ্ছেন তানিয়া বৃষ্টি। পারিবারিক টানাপোড়েন এবং নারীর ন্যায্য সম্পত্তির অধিকারের গল্প নিয়ে নির্মিত নাটকের মাধ্যমেই অভিনয়ে ফিরেছেন তিনি। খবর বাংলানিউজের।

গত শনিবার কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার পর এ পর্যন্ত ১৭ লাখ ৭৮ হাজারের বেশি ভিউ হয়েছে। নাটকটির বিষয়বস্তু নিয়ে সোশাল মিডিয়া ও ইউটিউবে নিজেদের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরছেন দর্শকরা। অনেকে বলছেন, নাটকে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। আশরাফুল নামের একজন লিখেছেন, নায়কবিহীন নাটক সুপার হিট তানিয়া বৃষ্টি দ্বারাই সম্ভব, অভিনয় সেরা অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সুমাইয়া নামের এক দর্শক মন্তব্য করেছেন, নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে, এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় জিমনেসিয়াম ঘিরে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা
পরবর্তী নিবন্ধমারা গেছেন অভিনেতা সোহেল খান