পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে চবি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল এলাকায় ৬০০টি গাছ রোপণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চন্দ্রকলি ফাউন্ডেশনের উদ্যোগে, ব্র্যাক ব্যাংকের অর্থায়নে এবং আওয়ার গ্রিন ক্যাম্পাসের সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
ব্র্যাক ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ২০২৬ সালে দেশব্যাপী ৫০টি স্থানে ৫০ হাজার গাছ রোপণ ও পরিচর্যার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন, উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, আওয়ার গ্রিন ক্যাম্পাসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সালেহ জহুর, শহীদ মো. ফরহাদ হোসেন হলের প্রক্টর ড. মো. কামরুল হাসান এবং চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি সাখাওয়াত উল্ল্যাহ। এ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬০০টি গাছ রোপণ করা হয়েছে। উপাচার্য বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় এমনিতেই সবুজের সমারোহ। এর সঙ্গে আজকের এ উদ্যোগ পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হলে ক্যাম্পাস আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে। বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণের পর সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে।
হলটির প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন বলেন, ‘অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ হলের পরিবেশকে আরও সুন্দর, মনোরম ও বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতেও সহায়ক হবে।











