অঘ্রান এলো অঘ্রান এলো
হেমবরণীর ঘ্রাণ,
মরা কার্তিক শেষে এবার
হেসে ওঠল ধান।
অঘ্রান এলো অঘ্রান এলো
গোলা ভরল ধানে,
চাষী ভাইয়ের গলা ভরল
নব–নব গানে।
অঘ্রান এলো অঘ্রান এলো
দারুণ কলরব,
নতুন ধানের নতুন চালে
নবান্ন উৎসব।
আশরাফ মাহতাব | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:০৮ পূর্বাহ্ণ
