আইআইইউসি’র কলা ও মানবিক অনুষদের ইন্টারন্যাশনাল কনফারেন্স

৪৪ বিশ্ববিদ্যালয় ও ২৪ দেশের গবেষকদের অংশগ্রহণে কাল শুরু

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

২৪টি দেশের ৪৪টি বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত, শিক্ষবিদ ও গবেষকদের নিয়ে আইআইইউসি’র কলা ও মানবিক অনুষদের গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় তিনদিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজনের বর্ণাঢ্য উদ্যোগ নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার কুমিরায় আইআইইউসি’র নিজস্ব ক্যাম্পাসে এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দু’দিন ব্যাপী এই কনফারেন্স কলা ও মানবিক অনুষদের ২য় এবং আইআইইউসি’র আয়োজনে ২১ তম ইন্টারন্যাশনাল কনফারেন্স। উল্লেখ্য ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠেয় এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেশের ১৬টি সরকারি, ২৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, কানাডা, ফিলিপাইন, আলজেরিয়া, ফিলিস্তিন, উগান্ডা প্রভৃতিসহ ২৪টি দেশের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর গবেষক–প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। কনফারেন্সে ২৫১ টা প্রবন্ধ উপস্থাপিত হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশের স্বার্থে চট্টগ্রাম-ঢাকা রেলে কটলাইন ও মহাসড়কে এক্সপ্রেসওয়ে জরুরি
পরবর্তী নিবন্ধনতুন দুই প্রজাতির সাপের সন্ধান