সীতাকুণ্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল মঙ্গলবার ভোর ৫টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর গ্রামের সিরাজ ভূঁইয়া বাড়ির বাসিন্দা। গতকাল বাদে আছর মরহুমের নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজায় অংশ নেন উপজেলা বিএনপি, উত্তর জেলা জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। মো. নিজাম উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন–লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী প্রমুখ।










