মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর চকবাজার বড় মিয়া মসজিদ কেবি আমান আলী রোডস্থ মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির খতমে কুরআন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ নভেম্বর একাডেমির হল রুমে বর্ণাঢ্য আয়োজনে একাডেমির পরিচালক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে ও পরিচালক ইলিয়াস সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান অধ্যক্ষ ডা. মুহাম্মদ আনোয়ার হোসাইন মানিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী চিন্তক ও বড় মিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল মোত্তালিব আল হোসাইনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ফজলুল হক, মাওলানা রাসেল ভূঁইয়া,মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, মাস্টার ইলিয়াস সিকদার, মাওলানা মুহাম্মদ আসহাব উদ্দিন,হাফেজ মাওলানা মুহাম্মদ মুরাদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অতিথি ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের হিফজের পাশাপাশি দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। পরে শিক্ষার্থীদের মাঝে কুরআনের সবক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া–মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বায়তুশ শরফ শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় দস্তারবন্দী
পরবর্তী নিবন্ধফটিকছড়ি আবৃত্তি মঞ্চের প্রতিনিধি সম্মেলন